শরীয়তপুরে তিন কিশোর গ্যাং আটক
দিন যত যাচ্ছে, কিশোর গ্যাং এর উত্তাপ তত ভয়াবহ হচ্ছে। শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলে হরহামেশাই দেখা মেলে তরুণ বয়সী কিছু বেপরোয়া ছেলেমেয়ে। মাদকাসক্তি থেকে শুরু করে যারা জড়িয়ে পড়েছে নানারকম অপরাধ মূলক কর্মকাণ্ডে। যার আরেকটা নিদর্শন মিললো শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের সুবচনী অঞ্চলে।
হাতুরি, স্টাম্প সহ কিছু দেশীয় অস্ত্র নিয়ে অটোতে চড়ে হামলা করেন দলীল মাদবরের ছেলে মোক্তার মাদবর এর ওপর। আহত মোক্তার মাদবরকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে কিশোর গ্যাং এর সদস্য রা অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে তিন কিশোরকে। যাদের সাথে পাওয়া যায় হাতুড়ি ও স্ট্যাম্প। তাদের বাহন অটোরিকশাকে জ্বালিয়ে দেয় উৎসুক জনতা। তৎক্ষনাৎ উৎসুক জনতার আক্রমণ থেকে কিশোর গ্যাং সদস্যদের বাঁচাতে তাদেরকে আওয়ামী লীগ ক্লাব ঘরের মধ্যে নিয়ে যান স্থানীয় ইউপি সদস্য টুটুল ঢালি। এবং পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যান। তবে তাদের অপরাধের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যান পুলিশ কর্মকর্তা তারিক। এবং যারা অটোরিকশা জ্বালিয়ে দিয়েছেন তাদের শনাক্ত করার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা