ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ১২:৪৭
সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সাড়া দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
 
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘী বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এরপর সকাল ৯টায় ডিগ্রি কলেজ মাঠে পুলিশ, আনসার ও ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে একই মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ'লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
 
আরো বক্তব্য দেন পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। 
 
এছাড়াও কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক ও উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। বিকেলে একই মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। সন্ধ্যায় একইমাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির