ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

"কৃষক ও উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে পদ্মা ব্যাংক ও আই ফার্মার মধ্যে চুক্তি স্বাক্ষর "


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ৪:৭

৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতার পরিসর ত্বরান্বিত করতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক ও আই ফার্মার। এটি পদ্মা ব্যাংকের সাথে আই ফার্মারের নতুন এক অংশীদারিত্ব যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো আরও সহজ করে দিবে। আই ফার্মার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কিনে নেয়ার পাশাপাশি কৃষি সরঞ্জাম সম্পর্কিত সেবা প্রদান করে আসছে।

দুই প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন আই ফার্মার মার্কেটিং এন্ড এগ্রি ইনপুটের প্রধান জনাব রিয়াসাত হায়দার, পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলাম।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পদ্মা ব্যাংকের ইভিপি হেড অব এইচআরডি ও চিফ কমিউনেকশান অফিসার শরিফ মইনুল হোসেন সহ প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম