ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ভাই আটক
নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল থেকে অভিযুক্ত ছোট ভাই মজিবুর রহমান কে আটক করা হয়। সে অসুস্থ অবস্থায় সেখানে চিকিৎসাধীন থাকায় তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বড় ভাইয়ের নাম নুরুল আমিন। তিনি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) সকাল নয়টার দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ছোট ভাই মজিবুর রহমান। এতে বুকে গুরুতর জখম হয় নুরুল আমিন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই থানা পুলিশ তৎপর হয়ে আসামি ধরতে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অভিযুক্ত ছোট ভাই মজিবুর রহমানকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মজিবুরকে ময়মনসিংহ হাসপাতালে আটক করা হয়েছে। তবে সে অসুস্থ অবস্থায় সেখানে চিকিৎসাধীন থাকায় আদালত কে অবহিত করে পুলিশ পাহারায় রাখা হয়েছে। এ মামলার বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড