ঠাকুরগাঁও-৩
কষ্টে আওয়ামী লীগ, আনন্দে জাতীয় পার্টি
তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসনেই এবার প্রার্থী দেয় আওয়ামী লীগ। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার টিকিট পান পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। এই আসন পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর দীর্ঘ ২২ বছরেও এই আসনে নিজেদের প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এবার ইমদাদুল হককে নৌকা দিলেও শেষ পর্যন্ত আসনটি ছাড়া হয়েছে জাতীয় পার্টিকে। নিজেদের প্রার্থী তুলে নেওয়ায় কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে আসন পেয়ে আনন্দে রয়েছেন জাতীয় পার্টির সমর্থকরা।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেওয়ানুল হক বিপ্লব বলেন, ’২৬ নভেম্বর ঘোষিত দলের প্রার্থী তালিকায় ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী করা হয়েছিল সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হককে। দীর্ঘদিন পর দলের মনোনীত প্রার্থী পাওয়ায় আমরা নেতাকর্মীরা মিষ্টি বিতরণসহ একটি আনন্দ মিছিল করেছি। কিন্তু আজকে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে, তাতে অনেক নেতাকর্মীর মাঝে হতাশা দেখা দিয়েছে। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আমরা আশা করেছিলাম এবার মনে হয় আসনটি আমাদের থাকবে।’
আব্দুর রহমান নামে পীরগঞ্জের এক ভোটার বলেন, ’আওয়ামী লীগ মানে উন্নয়ন। ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের মধ্যে ৩ নম্বর আসনটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি। সব দিক থেকে পিছিয়ে রয়েছে। এবার আমরা মনে করেছিলাম ইমদাদুল হক আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে আসনের উন্নয়ন হবে। আজকে শুনলাম জাতীয় পার্টিকে নাকি আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এখন দেখি কী উন্নয়ন হয়।’
জাতীয় পার্টি রাণীশংকৈল উপজেলার নেতা সফিকুল ইসলাম বলেন, ’এই আসন লাঙ্গলের। ঠাকুরগাঁও জেলার মধ্যে জাতীয় পার্টির সব থেকে ভোট বেশি এই আসনে। তাই আওয়ামী লীগ আসনটি আমাদের ছেড়ে দিয়েছে। এই আসনের মানুষ ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়ী করবে।’
পীরগঞ্জের ভ্যানচালক মকসেদুল ইসলাম বলেন, ’তিন আসনে জাতীয় পার্টির ভোট বেশি। এই আসনে আওয়ামী লীগও আছে অনেক। তবে ভোটার সংখ্যায় জাতীয় পার্টি অনেক এগিয়ে। আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজউদ্দিন অনেক ভালো মানুষ।’
দিদারুল নামের এক ভোটার বলেন, ’অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভালো হতো। এই তিন আসনে জাতীয় পার্টির যেমন ভোট আছে তেমন ভোট আছে আওয়ামী লীগেরও। জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেওয়ায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হলাম। কারণ আগে জাতীয় পার্টির হাফিজউদ্দিন সংসদ সদস্য থাকলেও তেমন কোনো উন্নয়ন করতে পারেননি।’
ঠাকুরগাঁও-৩ আসন দুই উপজেলা, দুটি পৌরসভা ও ১৬ ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied