ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

গাজীপুর-৫ আসন

নৌকার বিরুদ্ধে ট্রাক প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৫৬

 গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন না  পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে “ট্রাক” প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আখতারউজ্জামান। 
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, গাজীপুর এর কার্যালয় হতে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের নামে ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পেয়ে আখতারউজ্জামান জানান, দলীয় মনোনীত প্রার্থীর বিপরীতে অংশ নিতে বাধা নেই বলেই এবার নির্বাচনে তিনি অংশ নিয়েছেন।
আখতারউজ্জামান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ডাকসু’র জিএস ও ভিপি ছিলেন। এই আসনে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান “ট্রাক” প্রতীক নিয়ে মেহের আফরোজ চুমকি’র “নৌকা” প্রতীকের বিপক্ষে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দি¦তা করছেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে আখতারউজ্জামান বলেন, আমি এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। এ আসনের মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ। আমি নির্বাচিত হলে এলাকায় বর্তমান সমসাময়িক সমস্যা নিরসনে কাজ করবো, মানুষের চাহিদা অনুযায়ী দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করব। 
তিনি আরো বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হতে বাধা নেই বলেই এবার আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। প্রতিদিনই আমার জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ