ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বোদায় অবৈধ উপায়ে নিবন্ধন সনদ অর্জনের ৩ বছর আগেই নিয়োগ নিয়ে বেতন তুলছেন শিক্ষক কাওসার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:১
পঞ্চগড়ে নিবন্ধন সনদ অর্জনের আগেই মো.কাওছার আলী নামের এক ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে বোদা উপজেলার বলরামহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।কাওছার আলী বোদা উপজেলার বটতলী চেংমারী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
 
সম্প্রতি এ তথ্য উঠে আসে দৈনিক সকালের সময় পত্রিকার অনুসন্ধানে।জানা যায়,মো.কাওছার আলী ওই প্রতিষ্ঠানে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ নেয় ৩০ আগস্ট ২০১০ সালে,পরবর্তীতে ১০ জুলাই ২০১১ সালে পদত্যাগ করেন এ পদ থেকে।পরে তিনি ৩১ অক্টোবর ২০১১ সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ নিয়ে 
২৪ ডিসেম্বর ২০১২ সাল থেকে তিনি এমপিওর সুযোগ সুবিধা বা বেতন গ্রহণ করতে থাকেন। কিন্তু ওই শিক্ষকের সমাজ বিজ্ঞান বিষয়ে নিবন্ধন সনদ ১১ তম,যার রেজাল্ট হয়েছে ৯ মার্চ ২০১৫ সালে।
 
অভিযুক্ত শিক্ষক কাওছার আলী মুঠোফোনে ২৭ আগস্ট ২০১৫ সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বলে তিনি জানান।কিন্তু তৎকালীন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায় ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তিনি কোন নিয়োগ দেননি বলে জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ বর্মন জানান,আমি সম্প্রতি প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি।যতটা জানি কাওছার আলী নামের ওই শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে ২০১১ সালে নিয়োগ পেয়েছেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে