এভারকেয়ার হসপিটাল ও ইউসিবি’র মধ্যকার চুক্তি স্বাক্ষর
এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহজ শর্তে জরুরি স্বাস্থ্যঋণ দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি, উভয় প্রতিষ্ঠান এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায়, এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর রোগীরা ইউসিবি থেকে ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত স্বাস্থ্যঋণ নিতে পারবেন (শর্ত প্রযোজ্য*)। ঋণ আবেদনের জন্য জাতীয় পরিচয় পত্র, টিআইএন সার্টিফিকেট / ই-টিআইএন, ট্যাক্স রিটার্ন রসিদ, আবেদনকারীর স্বাক্ষরিত আপ টু ডেট ল্যাব প্রিন্ট সত্যায়িত ছবি, মূল হাসপাতালের বিল/আনুমানিক বিল ও সরকারি প্যাডে হাসপাতাল কর্তৃপক্ষের স্বাক্ষরিত রেফারেল রিক্যুয়েস্ট কপি প্রয়োজন হবে। রেফারেল রিক্যুয়েস্ট কপিতে সহজ ভাষায় রোগীর রোগ সংক্রান্ত তথ্য থাকতে হবে, যাতে করে ব্যাংক রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ-এর এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার; সিএফও মোহাম্মদ মাইনূর রহমান ভূঁইয়া; সিএমও ভিনয় কাউল; এবং মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। ইউসিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ টি এম তাহমিদুজ্জামান; হেড অব রিটেইল বিজনেস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান; ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ন্যাশনাল সেলস মোহাম্মদ সাজেদুল হক মৃধা; ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পার্সোনাল লোন মো: আনোয়ারুল ইসলাম; এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিইপি (পেরোল ব্যাংকিং) দেওয়ান শাহরিয়ার। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ