আইএফআইসি ব্যাংক-এ সাইবার হয়রানি প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শাখ-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার হয়রানি প্রতিরোধ বিষয়ক সেমিনার। ১৮ ডিসেম্বর (সোমবার) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ব্যাংকের কর্মীদের জন্য আয়োজন করা হয় সচেতনতামূলক এই সেমিনারের।
বিসিএস উইমেন নেটওয়ার্ক এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তির এই যুগে কর্মস্থল ও ব্যক্তিপর্যায়ে অনলাইন এবং সাইবার স্পেসে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত করনে উদ্ধুদ্ব করা।
সেমিনারটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং এর ডিআইজি জনাব শামীমা বেগম বিপিএম পিপিএম। এ সময় উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ব্যাংকের কর্মীদের ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য ব্যবহারে আরো অধিক সচেতন হওয়ার আহ্বান জানান।
পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও বিসিএস উইমেন নেটওয়ার্ক এর লিগ্যাল ও সাইবার সার্পোট বিভাগের সম্পাদক জনাব মাহফুজা লিজা বিপিএম সেমিনারটি পরিচালনা করেন। সেমিনারটিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও দেশব্যাপী সকল শাখা-উপশাখার কর্মীরা ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ