রামগঞ্জে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার
রামগঞ্জে পৃথক দুই ঘটনাস্থল থেকে সুরুজ মোল্লা (৫৫) ও জসিম উদ্দিন (৫০) নামের দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার আশারকোটা গ্রামের পশ্চিম মোল্লা বাড়ীর সুরুজ মোল্লা ও রাত সাড়ে ১১টায় পৌর সোনাপুর গ্রামের জসিম উদ্দিনের ভাসমান লাশ রতনপুরস্থ ওয়াপদা খাল থেকে উদ্ধার করা হয়।
সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা নামের একজনকে আটক করে পুলিশ।সুরুজ মোল্লার স্ত্রী রূপালী বেগম জানান, সোমবার বিকাল ৩টায় একই বাড়ীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী সুরুজ মোল্লা, সাবেক মেম্বার শাহ আলম মোল্লা, আবদুল হাকিম, মোহাম্মদ আলী ও সৈয়দ আহমদসহ ১০/১২জনের তর্কবিতর্কের জেরে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতবস্থায় সুরুজ মোল্লাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই আশারকোটা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা (৬০)কে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। অপরদিকে একই দিন রাত সাড়ে ১১টায় রামগঞ্জ পৌরসভার রতনপুর দি মর্ণিং সান স্কুল সংলগ্ন আমাদের নির্মানাধীন ভবনের পুর্ব পাশের ওয়াপদা খাল থেকে ভাসমান অবস্থায় জসিম উদ্দিন (৫০) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। জসিম উদ্দিন রামগঞ্জ টিচার্স মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ছিলেন।
জসিম উদ্দিনের স্ত্রী জাহানারা আক্তার মুক্তা জানান, সোমবার সকাল ৯টায় তার স্বামী জসিম উদ্দিন ঘর থেকে বের হন। সন্ধা ৬টায় সর্বশেষ তিনি তার স্বামীর সাথে মোবাইলে কথা বলেন। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত ১১টায় নির্মানাধীন ভবন এলাকার লোকজন আমার স্বামীর লাশ উদ্ধার হয়েছে বলে আমাকে ফোনে জানান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সুরুজ মোল্লা মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। জসিম উদ্দিন ও সুরুজ মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। সুরুজ মোল্লার স্ত্রীর এজাহারের ভিত্তিতে শাহ আলম নামের একজনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied