ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি  প্রদানে প্রথম আলো ট্রাস্টের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ বিকাল ৫:৩২

শুধুমাত্র নারীদের জন্য চালুকৃত ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রদানের উদ্দেশ্যে প্রথম আলো ট্রাস্টের সাথে ব্র্যাক ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে। 


অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি একটি যুগান্তকারী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগ, যা নারীদের উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং তাদের স্বপ্নের শিখরে পৌঁছাতে সহায়তা করবে।

নারীশিক্ষা প্রসারে ও নারীর ক্ষমতায়নে ‘অপরাজেয় তারা’ ভূমিকা রাখবে। এই উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ও প্রথম আলো ট্রাস্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৮ নভেম্বর ২০২৩ প্রথম আলো’র কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার অ্যান্ড চেয়ারপারসন অব সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটি সাব্বির হোসেন এবং হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর।

প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের সভাপতি রূপালী চৌধুরী এবং সমন্বয়ক মাহবুবা সুলতানা। এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তাগণ। 

প্রথম আলো ট্রাস্টের ‘অদম্য মেধাবী’ শিক্ষাবৃত্তি প্রকল্পে ২০১০ সালে যুক্ত হয় ব্র্যাক ব্যাংক, যেখানে ব্যাংকের সহায়তায় এ পর্যন্ত মোট ৯৪১ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছেন।  

এ বছর ব্র্যাক ব্যাংক শুধুমাত্র ছাত্রীদের জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি চালু করে। প্রথম আলো ট্রাস্টের সাথে ‘অপরাজেয় তারা’ চুক্তির আওতায় প্রতি বছর এইচএসসিতে ৫০ জন ও স্নাতক পর্যায়ে (শর্ত পূরণ সাপেক্ষে) শুধু নারী, প্রতিবন্ধী নারী ও ট্রান্সজেন্ডার নারী শিক্ষার্থীদের দেওয়া হবে এই শিক্ষাবৃত্তি। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত