ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ বিকাল ৬:১

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী টিমগুলোর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মালয়েশিয়ার টিম ‘এন্ডটুএন্ড’। সারা বিশ্ব থেকে ১০টি দল এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

অপো সফটওয়্যার ইনোভেশন সেন্টার এর জেনারেল ম্যানেজার নিকোল ঝ্যাং বলেন,  “এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্লোবাল ডেভেলপারদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখন পর্যন্ত ইউজারদের কাছে যে সকল বুদ্ধিবৃত্তিক পণ্য এবং অভিজ্ঞতা নিয়ে এসেছি তা একটি সূচনা বিন্দু মাত্র।” তিনি আরও বলেন, “আমরা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি—বিশ্বব্যাপী গ্লোবাল ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যাতে এমন সেবা তৈরি করা যায় যা ইউজারদের আরও গভীরভাবে বুঝতে পারে এবং তাদের প্রয়োজন অনুযায়ী আরও বুদ্ধিমত্তার সঙ্গে সাড়া দিতে পারে।”

প্যান্টানাল ডেভেলপার সার্ভিসের মাধ্যমে উন্নয়ন এবং উন্নত দক্ষতার উদ্ভাবন

২০২১ সাল থেকে, অপো প্রতি বছর কালারওএস প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল “প্যান্টানাল সার্ভিস: এমপাওয়ারিং লাইভ্‌স উইথ ইন্টেলিজেন্স”। এবারের প্রতিযোগিতাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্ব দিয়ে তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে: দৈনন্দিন জীবন, পরিবহন এবং বিনোদন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কেটের জন্য একটি নতুন সার্ভিস ফরম্যাট গবেষণায় সহায়তা চালিয়ে যেতে, অংশগ্রহণকারীদের প্যান্টানাল প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ হতে উৎসাহিত করা হয়েছে। যাতে এর মাধ্যমে তারা তিনটি পরিস্থিতির মধ্যে একটির জন্য স্মার্ট সার্ভিস তৈরি করতে পারে এবং পরিস্থিতি কল্পনা করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের ডিজাইন তৈরি করতে পারে। এ বছরের জুলাইয়ে প্রতিযোগিতাটি চালুর পর থেকে, পুরো প্রতিযোগিতাটি ১৫০ দিনের বেশি স্থায়ী হয়েছিল। বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০০টিরও বেশি টিম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। কালারওএস ১৪ তে, প্রথমবারের মতো অ্যাকোয়া ডায়নামিক্স সহ বিভিন্ন প্যান্টানাল প্ল্যাটফর্মের সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

বৈশ্বিক উদ্ভাবনের ক্রমবর্ধমান শক্তি একটি সামঞ্জস্যপূর্ণ ইকোসিস্টেম বৃদ্ধিতে অবদান রাখে

তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে এবারের ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এবং এ প্রতিযোগিতায় নতুন আপগ্রেড করা ডেভেলপার সার্ভিসগুলোর মধ্য থেকে একটি ডেভেলপার স্যুট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায় অনেক চমৎকার প্রকল্প নিয়ে কাজ করেছে অংশগ্রহণকারী টিমগুলো, যার মধ্যে ১০টি টিমকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। টিমগুলো নেভিগেশন, পেমেন্ট, সামাজিক মিথস্ক্রিয়া, অধ্যয়ন, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় নিয়ে তাদের প্রস্তাবনা প্রকল্প জমা দেয়। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত

লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনের সেরা কর্মীদের সম্মাননা ও উপহার প্রদান

সিকেডি হাসপাতালে চাঁদা আদায়ের অভিযোগে প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেফতার ৭

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে চুয়াডাঙ্গা জেলায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এর আয়োজন করেছে

*রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত

সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

ডিজিটাল দানবক্স ও ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক