নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে: সিইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচারণ বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মতবিনিময় সভায় রাজশাহী জেলার চারটি (রাজশাহী-১, রাজশাহী-৪, রাজশাহী-৫, রাজশাহী-৬) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের স্ব স্ব আসনের নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। এসময় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীসহ কতিপয় প্রার্থীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ভীতি তৈরি এবং অবৈধভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। তবে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশনের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রাসেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ।
সার্কিট হাউসের মতবিনিময় শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু
গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা