ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইউনাইটেড হসপিটাল ও মেডিক্স-এ নির্দিষ্ট স্বাস্থ্যসেবায় বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ডিসকাউন্ট


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-১২-২০২৩ বিকাল ৫:০

 ইউনাইটেড হসপিটাল-এর হোম স্যাম্পল কালেকশন সেবায় এবং ইউনাইটেড হসপিটাল-এর সহপ্রতিষ্ঠান মেডিক্স-এ বিভিন্ন স্বাস্থ্য সেবায় বিকাশ পেমেন্টে মিলছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা এই অফারগুলো গ্রহণ করতে পারবেন।

বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতের শীর্ষস্থানীয় এক্রিডিটেশান ‘জেসিআই’ (জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল) স্বীকৃতিপ্রাপ্ত ইউনাইটেড হসপিটাল-এ হোম স্যাম্পল কালেকশন সেবায় ন্যূনতম ১০০০ টাকা পেমেন্টে ৪০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

মেডিক্স-এর প্যাথলজি টেস্টে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং রেডিওলজি ও ইমেজিং টেস্টে ১০% রয়েছে ডিসকাউন্ট সুবিধা। এই সুবিধা গ্রহণ করতে গ্রাহককে ন্যূনতম ১০০০ টাকা বিকাশ পেমেন্ট করতে হবে। অফারটি ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।

এছাড়া, গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে চলমান সব অফারগুলো সম্পর্কে জানতে পারবেন। গ্রাহক চাইলে ‘বিকাশ ম্যাপ’ থেকে ‘মার্চেন্ট’ অপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশেপাশের যে আউটলেটগুলোতে অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম