পটুযাখালী-১ আসনে জাপা'র প্রার্থীর নির্বাচনী প্রচারনা শুরু
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা( রঃ) এঁর মাজার জিয়ারত মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী-১ (সদর- মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম রুহুল আমিন হাওলাদার। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তিনি নির্বাচনী এলাকায় এসে প্রথমেই তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফার (রঃ) মাজার জিয়ারত করেন। পরে তার নির্বাচনী অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রচারনার কৌশল ও আচরনবিধি বিষয় বৈঠক করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রচারণা শুরু করেন।
উল্লখ্য, এ আসনটিতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন দলের হাই কমান্ডের নির্দেশে তার প্রার্থীতা প্রত্যাহার করায়, এ আসনে আর কোন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্য কোন দলের প্রার্থীর পক্ষে প্রচারনা করতে দেখা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ কংগ্রেসসহ ৬ টি দল নির্বাচনে অংশগ্রহণ করছেন ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied