ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলা কাপাসিয়া রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত; আটক ১


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২০-১২-২০২৩ বিকাল ৫:২২
 নেত্রকোণার পূ্র্বধলায় সড়ক দুর্ঘটনায় রাবেনা খাতুন (৫০) নামে এক মহিলার নিহতের খবর পাওয়া গেছে। পূর্বধলা থানার পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (২০ ডিসেম্বর) পূর্বধলা-কাপাশিয়া সড়কের পূ্র্বধলা কালীবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেনা খাতুন ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী। তার বাবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিকমতনগর গ্রামে। তার পিতার নাম মৃত শাবান আলী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গৌরীপুর বাবার বাড়ি থেকে ধোবাউড়া স্বামীর বাড়িতে ফেরার পথে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধোবাউড়া থেকে আসা খালি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-২৮১৮) চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করলেও কৌশলে মোটরসাইকেল চালক পালিয়ে যায়।  আটককৃত ট্রাক চালক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের মোঃ বাদল মৃধার ছেলে মোঃ রিয়াজ মৃধা (৪০)।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা গেলেও মোটরসাইকেল চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ সুরতহাল করে আরটিএ রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত