গলাচিপায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত
পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে ধরা পড়েছে দুটি চিত্রা হরিণ। চিত্রা হরিণ দুটিকে উদ্ধার করে আবার বনে অবমুক্ত করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। জানা যায় বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৬ টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম গাজীর বাড়ির পাশে একটা হরিণ আটক করে স্থানীয় তরমুজ ক্ষেতের শ্রমিকরা। অন্যটি ধরা পড়ে চর আগস্তি সেলিম বিশ্বাস এর বাড়িতে। হরিণ দুটিকে দেখতে উৎসুক জনতা তাদের বাড়িতে ভির করে। পরে স্থানীয় সিপিপি সদস্য ও অভিযাত্রীক ফাউন্ডেশনের সদস্য মো. আল-আমিন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল কে অবহিত করেন। খবর পেয়ে হরিণ দুটি উদ্ধার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের ঘটনা স্থলে পাঠান। প্রাণী সম্পদ দপ্তরের ডা. ফেরদৌস জানান, দুইটি হরিণের একটি অসুস্থ এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটিকে উদ্ধার করি। হয়ত ক্ষুধার কারণে চরবাংলা বন থেকে হরিণ দুটি লোকালয়ে বেড়িয়েছে। হরিণ দুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বনে অবমুক্ত করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, হরিণ ধরার খবর জানতে পেয়ে তাৎখনিক ঘটনাস্থলে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। হরিণ দুটিকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসা সেবা দিয়ে হরিণ দুটিকে আবার বনে অবমুক্ত কর হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার