ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামী হুমায়ূন ঢালী শরীয়তপুর থেকে গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১২-২০২৩ বিকাল ৫:৫৬

যাত্রাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মো.হুমায়ুন ঢালী(৪০) কে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ১৯ডিসেম্বর রাতে র‍্যাবের সূত্রে জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ঘটনার পর হুমায়ূন ঢালী ঢাকা থেকে শরীয়তপুরে গিয়ে আত্মগোপন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২০২২ সালের ১৬ অক্টোবর যাত্রাবাড়ীর গোবিন্দপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন ২৬/এ বাড়ীর ৫ তলার সাথী নামে এক নারীর ৫/১ নং ভবনের কক্ষে ৭ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ডেমরার বাঁশেরপুল বার্জার পেইন্ট সংলগ্ন ডেমরা যাত্রাবাড়ী রাস্তার পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় আসামীরা।

যাত্রাবাড়ী থানায় ভুক্তভোগী লিজা আক্তার নামে ঐ নারী দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় হুমায়ূন ঢালীসহ সাতজনকে আসামি করা হয়। মামলায় লিজা আক্তার নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

র‌্যাব-৮ এর মাদারীপুর জেলার কোম্পানী কমান্ডার ও র‌্যাব ১০ এর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার পলাতক আসামি হুমায়ূন ঢালী কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। হুমায়ূন ঢালী শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার  বিকে নগর এলাকার আব্দুল ঢালীর ছেলে।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ