আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য হলেন মানিক লাল ঘোষ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা (পেশাজীবী সমন্বয়) উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মশিউর রহমান এই উপকমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য মনোনীত হয়েছেন মানিক লাল ঘোষ। যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এই কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কো - চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত যুবলীগের জেলা ভিত্তিক টিমের ঝালকাঠি জেলার সদস্য সচিব ও যুবলীগের কে্ন্দ্রীয় প্রচার- মিডিয়া ও আইটি উপ কমিটিরও সদস্য মনোনীত হয়েছেন মানিক লাল ঘোষ।
উল্লেখ্য যে মানিক লাল ঘোষ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি