কেঁদে কেঁদে দলের পক্ষে থাকার আহবান জানালেন হাবিব হাসান
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েও দলের স্বার্থে নির্বাচন থেকে সরে যেতে হয় মোট ৩১ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে।
একই কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও এম পি মোহাম্মদ হাবিব হাসানকে দেয়া ঢাকা ১৮ আসনটি জাতীয় পার্টিকে দেয়াতে ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মনবল ভেঙে পড়ে। তাদেরকে দিকনির্দেশনা দিতে গতকাল সন্ধ্যায় আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান তার নিজ কার্যালয়ে তার মতামত জানাতে নেতা কর্মীদের ডাকেন।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের এক পর্যায়ে বক্তব্যে নেতা কর্মীদের উপস্থিতি ও ভালোবাসায় সিক্ত হয়ে কেঁদে কেঁদে বক্তব্য দিতে থাকেন এম পি হাবিব হাসান।
এ সময় সেখানে উপস্থিত থাকা প্রায় সব নেতা কর্মীদের চোখে পানি চলে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।
বক্তব্যে হাবিব হাসান বলেন- দল ও নেত্রীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি-আমাকে দল যখন যা সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো-দলের বাইরে কখনো যায়নি আর যাবও না।
তিনি আরো বলেন-আমি এম পি হয়ে ঢাকা ১৮ আসনকে একটি আধুনিক আসন গড়ে তোলার যে প্রত্যয় নিয়েছিলাম আমরা সবাই এক মতের মধ্যে থাকলে সেটা বাস্তবায়ন অবশ্যই সম্ভব । আপনাদের আবেগ আমাকে দুর্বল করে দিচ্ছে আপনাদের ভালোবাসা আমাকে সাহস দিয়েছিলো তাই আপনাদের নিয়েই প্রতিটি লড়াই জয়ী হয়েছি।আপনাদের সকলের সাহস এবং ভালোবাসায় আমি অবশ্যই নিজেকে সামলে নিতে পারবো।
তিনি বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশ ও দলের স্বার্থে, আপনাদের আমাদের সকলের কল্যাণের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শোকর আদায় করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। যতদিন বাঁচবো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাবো ইনশা-আল্লাহ। আপনারা পূর্বে যেভাবে আমার সাথে রাজপথে ছিলেন -থাকবেন, আর যে ভালোবাসা দেখিয়েছেন এতে আমি ধন্য, দোয়া করবেন যেন আমরা ঢাকা ১৮ আসনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বঙ্গবন্ধুর ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
সবশেষে তিনি দুদিনের সময় চেয়েছেন – বলেছেন দল থেকে যেই দিকনির্দেশনা আসবে সেই দিক নির্দেশনা যেনো আমরা সবাই মেনে চলি সেদিকে খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য -নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি ও অন্যান্য দলকে ৬ আসন মোট ৩২ আসন ছেড়েছে আওয়ামী লীগ। এ ধারাবাহিকতায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের জন্য ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি