ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

'পাগলের মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা ঈগল' আ.লীগ নেতার বক্তব্য নিয়ে বিতর্ক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:১৫

' এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা।' স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিতর্কের সৃষ্টি হয়। 
বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনী পথ সভায় এই বক্তব্য দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  আনসার উদ্দিন মোল্লা। 
বক্তব্যে তিনি বলেন, 'প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা।'
এসময় নৌকার সমর্থকদের হুমকি দিয়ে তিনি আরও বলেন, 'হাত কেটে দিব, হাত কেটে দিব।'   
বক্তব্যে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। দলের পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে কথা বলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের নেতা কর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। 
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, 'পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধু মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের আঠারো কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছেন সে নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারেনা। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব'।

এব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর  জানান,  'আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছে। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলো কেন। তার এই বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।'

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ