গোবিন্দগঞ্জে মুখে লাইট মারাকে কেন্দ্র করে মারপিটে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রদরবস্ত ইউনিয়নের দরবস্ত কানিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেজবাউল (৫৫) নামে এক ব্যক্তিকে বেদম মারপিটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে মেজবাউলের ছেলে মোমিনুল (২৫) শ্বশুরবাড়ি থেকে মোবাইলের লাইট জ্বালিয়ে পদ দেখে নিজ বাজিব দিকে আসছিলেন। এ সময় দরবস্ত গ্রামের উচ্ছৃঙ্খল কিছু ছেলে দলবদ্ধভাবে মদ্যপ অবস্থায় মোমিনুল উক্ত ছেলেগুলোর মুখে লাইট মারলে তারা ক্ষেপে গিয়ে মোমিনুলকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। খবর পেয়ে তার বড় ভাই ময়নুল ইসলাম (বাবু) এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে তাদের একটি ক্লাবঘরে আটকে রেখে তার বাবা মেজবাউলকে ডেকে নিয়ে এসে কোনকিছু বুঝে ওঠার আগেই তাকেও মারপিট করতে থাকে। এ সময় মেজবাউল মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় রিদম মণ্ডল, সৌমিক সরকার, আল আমিন, রুবেল মিয়া, আপেল মিয়া, পারভেজ সরকার, মোহন সরকার, জয়লাভ সরকার, ইমরান সরকারসহ হুকুমদতা রতন মণ্ডল ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ আলমগীর কবির (রতন) মণ্ডলকে আটক করেছে এবং লাশটিকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর