ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লোকসান ও ঋনের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই শুরু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ২:৭
ঠাকুররগাঁও সুগার মিলের ৬৬ তম মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। যেখানে কারখানাটি এই মূহুর্তে প্রায় চারশ কোটি টাকারও বেশি লোকসানে রয়েছে। আর অপরদিকে কারখানাটির ঋণ রয়েছে প্রায় আড়াইশ কোটিরও বেশি।
 
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরের সভাপতিত্বে মিলের ডেড়ায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিমা সুলতানা, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও আখ চাষীগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
সুগার মিল কর্তৃপক্ষের তথ্য মোতাবেক জানা যায়, ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্টিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫০%। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ মেট্রিক টন। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের ভুমির পরিমান ৪ হাজার ৬১০ একর।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আসা আখ চাষীরা অভিযোগ করে বলেন, সুগারমিল কর্তৃপক্ষের নিজস্ব জমিতে দীর্ঘ মেয়াদী ফসলসহ আলু, মিস্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষাবাদ করছে আখের আবাদ বাদ দিয়ে। অথচ আখ চাষ করতে চাপ দিচ্ছেন চাষীদের। অন্যদিকে আখ সররাহের সময় সময়মত অর্থ পরিশোধ না করায় বিপাকে পরেন চাষীরা। ফলে তারা আখ চাষ হতে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মিল কর্মকর্তাদের নির্বুদ্ধিতা, গাফিলতি ও নিজেদের বেতন ভাতা ঠিক রাখতে সুগার মিলের লোকসান আর ঋনের পাল্লা ভাড়ি হচ্ছে বলে দাবি করেন কৃষকেরা।
 
এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির লোকসান ও ঋণের কথা স্বীকার করে জানান, বর্তমানে চিনির দাম ভাল থাকায় ঋণ ও লোকসানের বোঝা কমছে। চাষীরা আখ উৎপাদন বাড়ালে মিলটি ভালভাবে চালিয়ে নেয়া সম্ভব। তাদের দাবি পুরনে সব সময় আন্তরিকতা থাকে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ