ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মজিব ও জোবায়ের সম্পাদক নির্বাচিত


মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল photo মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:১

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। ফলাফলে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও নিউ নেশন প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইন।

শুক্রবার (২২ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদ উল্লাহ রির্টানিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন দ্বায়িত্ব পালন করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার জুয়েল আহমেদ।

ত্রিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোরশিদুল আলম মজিব ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন কে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়