ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভোটার উপস্থিতি দেখিয়ে আবারও প্রমান করবো আওয়ামী লীগ কত শক্তিশালীঃ কৃষি মন্ত্রী


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:৩৮

কৃষি মন্ত্রী ড.  আব্দুর রাজ্জাক এমপি বিএনপি কে উদ্দেশ্য করে মন্তব্য  বলেছেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালো ভাবে না হয়। দেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোট উপস্থিতি দেখিয়ে প্রমান করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর।
 
তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগন আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী। কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ২৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সহ-সভাপতি বাপ্পুসিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ। 

কর্মী সভায় মধুপুরের বিভিন্ন ওর্য়াড ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম