ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৪ বিকাল ৫:২১
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে নৌ যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরের দিকে ১৮ জন যাত্রী নিয়ে রৌমারী থেকে রওনা দেয় নৌকাটি। চিলমারী- রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের মাঝ পথে দুইশ বিঘা নামক নির্জন স্থানে নৌকাটি ডাকাতির শিকার হয়। এসময় যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়,কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। সেই উপলক্ষে রৌমারীর চরমোনাই অনুসারী ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা দেয়। চিলমারী উপজেলার নদীর মাঝ পথে দুইশ বিঘা নামক নির্জন স্থানে প্রায় ২০ থেকে ২২ জন মুখোশধারী একদল ডাকাত নৌকায় অতর্কিত হামলা চালায়।এসময় তারা নৌকার যাত্রীদে মারধর করে মোবাইল ফোন গুলো নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি জিনিস পত্র নিয়ে চলে যায়। এঘটনায় নৌকায় থাকা বেশির ভাগ যাত্রী মারধরের শিকার হয়ে অসুস্থ হয়। তবে নৌকাতে থাকা উপজেলার পুরারচর গ্রামের ময়েজ উদ্দিন নামের এক ব্যবসায়ী কাছে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায়  বলে জানা গেছে । তবে সব মিলে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নৌকার মাঝি আবু তালেব বলেন, আমরা রৌমারী থেকে ইজতেমার উদ্দেশ্যে রওনা দেই। হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২২ জনের মতো ডাকাতের দল এসে আমাদের নানা প্রকার ভয়ভীতি দেখায় ও মারধর করে। ভয়ে যা বলছে তাই শুনতে বাধ্য হয়েছি আমরা। ব্যবসায়ী ময়েজ উদ্দিন জানান, একদল ডাকাত নৌকার কাছে এসে অতর্কিত মারধর চালায়। আমার কাছে থাকা এক লক্ষ ৮০হাজার টাকা ও মোবাইল ফোন ডাকাতরা নিয়ে গেছে। তবে নৌ ডাকাতির শুনে অনেকের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।রৌমারি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি তবে ঘটনাটি আমার এরিয়ার মধ্যে নয় তাই কিছু করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা