জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, বাংলা একাডেমীর সভাপতি, দেশের প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, অনুবাদক, সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্র চিন্তাবিদ প্রফেসর আবুল কাসেম ফজলুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক বিশিষ্ট পেশাজীবি নাগরিক হিসেবে সিন্ডিকেট সদস্য মনোনয়ন লাভ করেন।
প্রফেসর আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন প্রতিথযশা অধ্যাপক। তিনি একুশটিরও অধিক গ্রন্থের প্রণেতা। তিনি তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমী, বাংলাদেশ লেখক শিবির, আলাওল সাহিত্য ও অলক্ত সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মুক্তিসংগ্রাম, কালের যাত্রার ধ্বনি, একুশে ফেব্রআরি আন্দোলন, মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব, মানুষ ও তার পরিবেশ, রাজনীতি ও দর্শন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ