জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার শহরের বাটার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচাকান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারার।
র্যাব জানায়, গ্রেফতার শিপন চিহ্নিত মাদক কারবারি সিন্ডিকেটের মূলহোতা। তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করতেন। সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে জয়পুরহাটের বাটার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি মিনি ট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের ওপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied