ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই ব্যাটিংয়ে হারিস রউফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৪:২৯

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইমড আউটের সাক্ষী হয়েছিল ক্রিকেটবিশ্ব। ব্যাটিং করতে প্রস্তুত হতে দেরি করায় অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের দাবি জানিয়েছিল সাকিব। এমন কাণ্ডের পর অনেকেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই ক্রিকেটীয় চেতনা তুলে ধরে এর বিরোধিতা করেছেন। তবে যেটাই হোক, সাকিবের এমন কাণ্ডের পর থেকে ভীতি ছড়িয়ে গেছে ব্যাটসম্যানদের মনে।

এবার টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই ব্যাট করতে নেমে পড়লেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঘটনাটি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে। ম্যাচ চলছিল মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের। মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন হ্যারিস রউফ। সেই তিনি শেষ ওভারের শেষ বলে ব্যাট করতে নামেন।

এর আগের তিন বলে ৩ উইকেট এনে দেন সিডনি থান্ডারের পেসার ড্যানিয়েল স্যামস। সেই সময়ে ব্যাট করতে নামার জন্য একদমই অপ্রস্তুত ছিলেন হারিস। ক্রিজে আসার পর মাথায় হেলমেট পরেন তিনি। গ্লাভস সঙ্গে করে নিয়ে এলেও সেটা হাতে পরেননি তখনো। এভাবে ব্যাটিংয়ে নামার আরেকটি কারণ অবশ্য থাকতে পারে। ইনিংসে শেষ বলে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন রউফ। ব্যাটিংয়ে প্রয়োজন পড়বে না ভেবেই হয়তো প্যাড ছাড়াই মাঠে নেমে যান তিনি। সেটাই হয়েছে শেষ বলেও উইকেট হারিয়েছে মেলবোর্ন স্টার্স।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে