ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নৌকা ডুবানোর অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ,এম আব্দুল লতিফ


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১২:৫৭
২৭ নং ওয়ার্ডে শাপলা  কমিউনিটি সেন্টারে অত্র ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে নুর উদ্দিন মারুফ ও হাসান তারেক সায়েম এর সঞ্চালনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ১১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থী টানা তিনবারের নির্বাচিত তুমুল জনপ্রিয় সাংসদ এম আব্দুল লতিফ বলেন,বিশ্বের সাথে তাল মিলিয়ে নয় বরং বিশ্বকে পিছনে ফেলে গ্লোবাল রাজনীতির সকল সংকট মোকাবেলা করে চৌকস কূটনৈতিক সাফল্য দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সে উন্নয়ন টেকসই করে দেশকে উন্নত রাষ্ট্রের সমমর্যাদায় নিয়ে যেতে আবারো দেশরত্ন শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দরকার। অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে নব পরিচয়ের বাংলাদেশের নিপুণ কারিগর জননেত্রী শেখ হাসিনার আবারো সরকার গঠনের লক্ষে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
 
তিনি আরো বলেন,  ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস, বিজয়ের মাসে বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে নৌকা ডুবানোর সকল অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম ১১ আসনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সচিব জাকের আহমদ খোকন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মান্নান, পশ্চিম মহল্লার সভাপতি হাজী জামাল, সহ সভাপতি মনির আহমদ, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আওয়ামীলীগ নেতা এসকান্দর মির্জা, হিন্দু পাড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক অপু, সাইফুল ইসলাম, মোহাম্মদ জাফর, আলী আকবর, তাজুল ইসলাম তাজু, মাসুদ পারভেজ,এহেতামাশ জিসান, নুর এলাহি জনি, মিশু শীল,ফারহান আসিফ, নাবিল আকাশ প্রমূ্ুখ।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা