ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে দেহব্যবসায়ীসহ আটক ৬


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ২:৫২

কুমিল্লার নাঙ্গলকোট বাজারে আবাসিক ভবনের ভাড়া বাসা থেকে ৪ পতিতা ও ২ দেহব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছেন নাঙ্গলকোট থানার এসআই আনোয়ার। আটককৃতরা হলেন- বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচীর বাচ্চু মিয়া (৪৮), বাঙ্গড্ডার ইউনুস (২৬), বাচ্চু মিয়ার কাতিথ স্ত্রী আখাউড়ার দেবদগ্রামের রেহেনা, যমোরের আয়েশা আক্তার (২১), লাকসামের তাহেরা আক্তার (৩৫) ‍এবং বরুড়ার আয়েশা আক্তার (২০)।

জানা গেছে, আটককৃত বাচ্চু মিয়া রেহেনাকে বউ সাজিয়ে দীর্ঘদিন যাবৎ দেহব্যবসা করে আসছেন। গত ১০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা খবর পেয়ে নিশ্চিত হয়ে পুলিশকে জানালে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ৪ নারী ও ২ পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ কর‍া হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর বলেন, আমি তথ্য পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করি এবং হাতেনাতে ৪ নারী ও ২ পুরুষসহ ৬ জনকে আটক করতে সক্ষম হ‍ই। এ ধরনের অভিযান সব সময় চলমান থাকবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান