স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাউজিং সোসাইটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের বড়দিনের শুভেচ্ছা বিনিময়
শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি’র সঙ্গে হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।
২০ ডিসেম্বর বুধবার রাতে মনিপুরীপাড়াস্থ নিজ বাসায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক-অর্থ ও প্রশাসন বাদল বি. সিমসাং, ট্রেজারার ইউজিন কোড়াইয়া, ডিরেক্টর মি. উজ্জ্বল রিবেরু, মি. সুজয় পিউরীফিকেশন, মি. জেমস ডি’রোজারিও, মি. প্রদীপ এ গমেজ, মি. প্রতাপ এ গমেজ, মি. ডেভিড প্রবীন রোজারিও ও মিসেস কল্পনা মারিয়া ফলিয়া; লোন কমিটির চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. লিংকার্স বি. রোজারিও, পর্যবেক্ষণ কমিটির সদস্য মি. ডন ক্লারেন্স হাওলাদার ।
এ সময়ে মাননীয় মন্ত্রী মহোদয় হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের মধ্য দিয়ে শুভ বড়দিনের শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এরপর মন্ত্রী মহোদয় ও চেয়ারম্যান এবং কর্মকর্তাবৃন্দ কেক কেটে বড়দিনের আনন্দ সহভাগিতা করেন এবং সকলে মিলে বড়দিনের বিশেষ গান পরিবেশন করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি