ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী প্রেসক্লাব'র নির্বাচনে সভাপতি জাফর খান ও সম্পাদক জাকারিয়া হৃদয়


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ৪:৩৪

পটুয়াখালী আনন্দঘন পরিবেশে বাষট্টি বছরের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাফর খান ও সাধারন সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া হৃদয়।  

এ ছাড়া নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে মো. সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন মো. আতিকুর রহমান, কার্যকরী ৬ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, আফরিন জাহান নিনা ও স্বপন ব্যানার্জী।

২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রেসক্লাব কর্তৃক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জিব দাশকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেন।  প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামীম। তাকে সহযোগীতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাবুদ্দিন মুন্স  ও  সার্টিফিকেট পেসকার মো. উজ্জ্বল হোসেন। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত