গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে করোনাকালীন এই সময়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থ ১ হাজার ২৫০ পরিবারের মাঝে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল ও এক কেজি লবণ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আমাদের সামান্য সহযোগিতা। আমরা তালিকা করে এবং খোঁজখবর নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে তাদের সহায়তা করছি।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- ডিজিএম (কারিগরী) মো. জাহিদুল ইসলাম, পিউইসি শিশির কুমার রায় প্রমুখ।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়