ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টানা চতুর্থবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-১২-২০২৩ বিকাল ৭:৪১

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসরে এলপি গ্যাস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস। টানা চতুর্থবারের মতো এ অ্যাওয়ার্ড জিতল দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

২৩ ডিসেম্বর রাজধানীর ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও’ হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন- ক্যাপ্টেন শেখ এহসান রেজা (চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), এম.এম. জসীম উদ্দীন (সি.ও.ও., ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), সাদ তানভীর (সি.ও.ও., অপারেশন্স, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ), এ.কে. শামসুদ্দীন আহমেদ চৌধুরী (সি.ও.ও., প্রজেক্টস এন্ড অপারেশন, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), জাকারিয়া জালাল (হেড অব স্ট্র্যাটেজি, প্ল্যানিং এবং পাবলিক রিলেশন্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মোঃ রেদোয়ানুর রহমান (হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), মাকসুদ আলম (ডিজিএম, ইন্টারনাল অডিট এন্ড কম্প্লিনেন্স, সেক্টর এ, বসুন্ধরা গ্রূপ), এবং কাজী রোকন উদ্দীন, এজিএম (ব্র্যান্ড এন্ড মার্কেটিং - বসুন্ধরা এলপি গ্যাস, মিডিয়া এন্ড পিআর - সেক্টর এ, বসুন্ধরা গ্রূপ)।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, এই অর্জনে বসুন্ধরা এলপি গ্যাসের অগণিত গ্রাহক, পরিবেশক, রিটেইলার, সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পরপর তিনবার অর্জন করেছিল বসুন্ধরা এলপি গ্যাস।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন।  বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত