ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে নৌকার বিরোধীদের পা ভেঙ্গে দেওয়ার হুমকি, ইউপি চেয়ারম্যানের


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ১:৫৬

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, নৌকার বিপক্ষে যারা ভোট করছে ৭ তারিখের পরে তাদের পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিলেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী ও সমর্থক।জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  তিনি।

রোববার রাতে অমরখানা ইউনিয়নের কাজির হাট বাজারে নৌকা মার্কার সমর্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য দেয়ার সময় চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এ হুমকি দেন। এ সময় বক্তব্যে তিনি নির্বাচনের অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন,যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘ দিন চলেছে,এখন নৌকার বিরোধীতা করে, এদেরকে চিহ্নিত করে রাখবেন৷ ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশেপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠেং গুলো ভেঙ্গে দেয়া হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়।

পরবর্তীতে হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা জুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। এর আগেও নৌকা মার্কার প্রার্থীর অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এমন হুমকি প্রদান করলে।নির্বাচন অনুসন্ধান কমিটি ওই প্রার্থীকে শোকজ করেন। 
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন,নৌকা মার্কার সমর্থক যে চেয়ারম্যান প্রকাশ্যে হুমকি দিলেন এতে আচরনবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করি রিটার্নিং অফিসার এর যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন৷ এতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি,আমাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ