ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নায়িকা মাহিকে জুতাপেটা করার হুমকি, হুমকিদাতাকে আদালতে শোকজ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ২:২
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ  আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন। বিচারক আবু সাঈদ রবিবার এ শোকজ নোটিশ জারি করেন। এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
 
মাহাম এর আগে গতকাল  রাতে তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন। পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম। এ ঘটনার পরে রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
 
শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ২২.৫০ টায় মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া এর নির্বাচনী প্রচারণায় বাধাগ্রহস্থ করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকুর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিশ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে উক্ত ভিডিওতে প্রকাশ করেন। উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা. ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা স্বশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা