কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জে লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ৫৫ বছরের অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটারের বড়গাছ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সিলেটগামী সুরমা মেইল ট্রেন বড়গাছ এলাকা অতিক্রম করার পর রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে তারা ভানুগাছ স্টেশন মাস্টারকে খবর দেন। পরে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে জানান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই হুমায়ূন কবির ও এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।
ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল সুরমা মেইল ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি আউটার এলাকার বড়গাছ অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন