ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঈশ্বরগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা ধর্ষক আটক


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছে। 

মামলার এজহার সূত্রে জানা যায়, পৌরসভার দত্তপাড়া গ্রামের শাহ্জাহানের পুত্র সাগর মিয়া (১৯) একই গ্রামের ১৪ বছরের এক স্থানীয় নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে গত মে মাসে নিজ বাড়িতে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য ধর্ষিতাকে বলে যায়। বিষয়টি প্রকাশ করলে পরিবারের লোকজনকে খুন করার হুমকি দেয়। এই ভয়ে ধর্ষিতা বিষয়টি কাউকে জানায়নি। পরে কিশোরী শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা পর ডাক্তার কিশোরীকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানায়। এবিষয়ে কিশোরীর বাবা অভিযুক্ত সাগরকে জিজ্ঞাসা করলে সাগর কিশোরীর বাবাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধর্ষিতার বাবা বাদী হয়ে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানা লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন রাতেই এসআই জুয়েল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক সাগরকে গ্রেফতার করে। 

এবিষয়ে অভিযুক্ত সাগরের বাবা শাহজাহান জানান, আমার ছেলের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক ভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারী পরীক্ষা নিরীক্ষায় যদি অভিযোগের বিষয়টি সত্য প্রমাণিত হয় তাহলে আমি এর দায় মেনে নেব। আর মিথ্যা প্রমাণিত হলে আমি এর ন্যায় বিচার চাই।   ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ