ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে নগর মাতৃসনদ কেন্দ্রের উদ্বোধন ও রেডকার্ড বিতরণ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-১২-২০২৩ বিকাল ৫:০

পটুয়াখালী পৌর সভার উদ্যোগে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট -২ পর্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় পরিচালিত  প্রকল্পের পরিচিতি এবং পারিবারিক স্বাস্থ্য কার্ড (রেডকার্ড) বিতরন উদ্বোধন অনুষ্ঠিত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় মেয়র ভবনে নগর মাতৃসদন কেন্দ্র প্রাঙ্গনে মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩,৫০০ জন সুবিধাভোগীর হাতে রেডকার্ড তুলেদেন স্থানীয় সরকার বিভাগের ইউপিএইচসিএসডিপি-২ প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। এ সময়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বিপিএ ইআরডি'র যুগ্ম সচিব রহিমা বেগম, ইআরডি'র উপ- সচিব জসিম উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক আকন্দ৷ স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালনা সংস্থা উন্নয়ন এর নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন,  মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, কাউন্সিলর মো. নিজামুল হক, কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার, প্রশাসনিক কর্মকর্তা ভবানী শংকর, শহর উন্নয়ন  পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, স্যানিটারী ইন্সেপেক্টর শারমিন সুলতানা ।

উক্ত নগর মাতৃসেবা কেন্দ্রে  রেডকার্ডধারী পরিবার সদস্যদেরকে  বিনামূল্যে গর্ভকালিন, প্রসবকালিন, প্রসব পরবর্তী সেবা, এমআর সেবা, গর্ভপাত সেবা, নবজাতক শিশু স্বাস্থ্য সেবা, কিশোর- কিশোরীদের স্বাস্থ সেবা, পুষ্টি সেবাসহ ৩০ টি রোগের সেবা দেয়া হবে বলে জানান মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ