ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল স্বপ্ন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-১২-২০২৩ দুপুর ৩:৩৮

সেরা সুপারষ্টোর ব্র্যান্ড হিসেবে এবারও পুরস্কার জিতেছে দেশের বৃহৎ চেইন সুপারশপ ‘স্বপ্ন’।  এর আগে টানা ৬ বার এই পুরষ্কারটি জিতেছে সুপারশপটি। সেই সাথে এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।  শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়  রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও  হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩ এর ১৫তম আসর। সেসময় দেশের সেরা ৬ষ্ঠ ব্র্যান্ড এর অ্যাওয়ার্ডও গ্রহণ করে ‘স্বপ্ন’র টিম ।

টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড ঘোষণার পর ’স্বপ্ন’র পক্ষ থেকে মূল মঞ্চে এসে একসাথে পুরস্কারটি গ্রহণ করেন স্বপ্ন’র হেড অব বিজনেস সালাহ উদ্দিন মিসবাহ , হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, বিজনেস হেড জেনারেল মারচেনডাইজ ক্যাটাগরি হাসিব উল আলাম, স্বপ্নর হেড অব ক্রিয়েটিভ মো: ফরিদুজ্জামান, ডাটা অ্যানাইলাইটিকস লিড ম্যানেজার শেহজাদ আর মাজিদ, হেড অফ বিজনেস, তানজিনা আকতার, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান এবং রিজিওনাল ম্যানেজার অফ অপারেশনস, মোঃ সাব্বির হোসাইন। উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ ‘স্বপ্ন’ । প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে দেশব্যাপী এখন স্বপ্ন’র ৪১৬টি আউটলেট রয়েছে।সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে  ‘স্বপ্ন’।

এছাড়া ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ।  জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’। প্রাইভেট কোম্পানির মধ্যে চলতি বছর সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন করে ‘স্বপ্ন’ । দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন । বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত