ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

১৪ বছরের সংসার রেখে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করলেন ইউপি সদস্য


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৬-১২-২০২৩ রাত ১০:৫৭

অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ইউপি সদস্য। প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে দ্বিতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ঘটনাটি ঘটিয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) তুলা রায়।

যেখানে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ উল্লেখ রয়েছে, স্থানীয় সরকারের মেম্বার ও প্রতিনিধি কোন ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদন অথবা অন্য কোন মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হইলে তিনি উক্ত বিবাহ বন্ধ করিবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। এই সরকারি নিষেধাজ্ঞার পরেও একজন ইউপি সদস্য নিজেই কীভাবে বাল্য বিয়ে করতে পারেন তা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য বিয়ে করা জুই রাণী উপজেলার রাতোর ইউনিয়নের গবিনাথপুর গ্রামের সুঠিন চন্দ্র রায়ের মেয়ে। শিক্ষার্থী জুই রাণীর উপর নজর পড়ে বাচোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রায়ের। এরপর ওই শিক্ষার্থীকে নানাভাবে ফুসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত সোমবার মেয়েটিকে পালিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। বর্তমানে আত্নগোপনে রয়েছেন ইউপি সদস্য তুলা রায়।

ইউপি সদস্য তুলা রায়ের পরিবার সূত্রে জানা যায়, বিগত ১৪ বছর আগে তিনি প্রথম বিয়ে করেন। তার বাসায় স্ত্রী ও দুই স্কুল পড়ুয়া সন্তান রয়েছে।

ইউপি সদস্য (মেম্বারের) দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন বলছে এটি সামাজিকতার মান ক্ষুণ্য করেছে, আজ সে একজন মেম্বার হয়ে এ কাজ করেছে, তার দেখে কাল আরো কেউ করবে, এর বিহিত হওয়া দরকার।

এদিকে, একজন নির্বাচিত ইউপি সদস্য বাল্যবিয়ে করলেও প্রশাসন কোন আইনগত ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইউপি সদস্য তুলা রায়কে একাধিক বার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন সকালের সময়কে বলেন, এই ঘটনাটির আমি ধিক্কার জানাই, আমরা স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

রাতোর ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় বলেন, মেয়টি অষ্টম শ্রেণীতে পড়ে, মেয়েটি তুলা রায় মেম্বারের সাথে  পালিয়েছে বিষয়টি জনতে পেরে,উভয় পক্ষকে ডাকা হলে কোন সারা পাইনি, আমি রাণীশংকৈল থানার ওসি কে অবগত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, 'অভিযোগ পেলে মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে'।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা