ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৪:২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইনামুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মুস্তাক আহমেদ, ইউসিসি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মো. কোরবান আলী লাভলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন মীর কাউসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহবুবা আলম বিথী প্রমুখ। 

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ মর্যাদায় পালন করার জন্য সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা