শেয়ারট্রিপের লাইফস্টাইল ক্যাম্পেইনে শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্যে বিশেষ ছাড়
ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ লাইফস্টাইল পণ্য কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরই অংশ নিজেদের লাইফস্টাইল ক্যাম্পেইনে ১২টি স্বনামধন্য ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে শেয়ারট্রিপ।
শেয়ারট্রিপের লাইফস্টাইল ক্যাম্পেইনে যুক্ত হওয়া ব্র্যান্ডগুলো হলো: আড়ং, বাটা, ক্যাটসআই, চা টাইম, হইচই, খাজানা মিঠাই, লা মোড, রিয়েলমি, স্টুডিও চিজকেক, স্টুডিও কটন ক্যান্ডি, সিম্ফনি ও ভিভো। গত সোমবার থেকেই জনপ্রিয় এ ব্র্যান্ডগুলো শেয়ারট্রিপের ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়েছে।
ব্র্যান্ডগুলোর ডিসকাউন্ট অফার ২৫ ডিসেম্বর, ২০২৩ থেকে ১০ জানুয়ারি, ২০২৪, ১৫ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে। এ সময়ে, ব্যবহারকারীরা শেয়ারট্রিপ অ্যাপ ব্যবহার করে তাদের পছন্দের লাইফস্টাইল পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
এ ক্যাম্পেইন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “আমাদের যাত্রা সময়ের সাথে বিকশিত হয়েছে। শেয়ারট্রিপ এখন শুধুমাত্র আর ট্রাভেল অ্যাপই না, আমরা এখন ব্যবহারকারীদের লাইফস্টাইলের সঙ্গী। এ ক্যাম্পেইন শেয়ারট্রিপ ব্যবহারকারীদের জীবনযাত্রার সার্বিক অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”
ক্যাম্পেইন চলাকালে, ব্যবহারকারীরা ফুটওয়্যার কেনার ক্ষেত্রে বাটায় ৩০ শতাংশ, লা মোডের পণ্যে ১৩ শতাংশ এবং ক্যাটসআইয়ের পণ্যে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এ ক্যাম্পেইনে আড়ং দিচ্ছে ১০ শতাংশ ছাড়। হইচইয়ের সাবস্ক্রিপশন ফি-তে পাওয়া যাবে ৫০ টাকা ছাড়; অন্যদিকে, খাজানা মিঠাইয়ের সকল পণ্যে ১২ শতাংশ এবং চা টাইমে উপভোগ করা যাবে ১৫ শতাংশ ছাড়। এছাড়াও, স্টুডিও চিজকেক এবং স্টুডিও কটন ক্যান্ডিতে ব্যবহারকারীরা উপভোগ করবেন ১৩ শতাংশ ছাড় সুবিধা।
পাশাপাশি, শেয়ারট্রিপের এ ক্যাম্পেইনের মাধ্যমে সিম্ফনি, ভিভো ও রিয়েলমির স্মার্টফোন ক্রয়ে উপভোগ করা যাবে ১ হাজার টাকা পর্যন্ত ছাড়। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড