ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

শোক দিবস উপলক্ষে উখিয়া প্রেসক্লাবে বৃক্ষরোপণ


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৪:২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উখিয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বেলা ১১টায় উখিয়া প্রেসক্লাব ভবন প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
 
এ উপলক্ষ্যে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়ার ইউএনও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃতি ও পরিবেশ প্রেমিক। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
 
তিনি আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি প্রেসক্লাব এ ধরনের পরিবেশ তথা জনকল্যাণমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সবুজায়নের চাদরে আচ্ছাদিত। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জাতির জনকের পথেই হাঁটছে বর্তমান সরকার।
 
এ সময় উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা