ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৩:৩৭

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থান এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান।বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন টিটিসির জবপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভা শেষে প্রবাসীদের ৭ জন এসএসসি ও এইচএসসি পড়ুয়া সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে চাকুরী মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কোম্পানীর স্টল দিয়ে চাকুরী প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা