ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সৌম্য-নাঈমকে নিয়ে প্রশ্ন তোলায় রেগে আগুন ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৪:৩৭

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। তবে গোটা সিরিজে বোলাররা বাজিমাত করলেও ব্যাটসম্যানদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে হতাশ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। পাঁচ ম্যাচে ব্যাট করতে নামা সৌম্যর ব্যাট থেকে আসে ২, ০, ২, ৮ ও ১৬ রান। সুবিধা করতে পারেননি নাঈমও। তবে এই দুই ব্যাটসম্যানকে দুষতে নারাজ হেড কোচ রাসেল ডমিঙ্গো। সৌম্য-নাঈমের হয়েই ব্যাট ধরলেন তিনি।

সৌম্য ইস্যুতে জিম্বাবুয়ে সফরের পরিসংখ্যান সামনে এনে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে সিরিজ সেরা হয়েছে। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।’

নাঈম শেখ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচে ওপেন করতে নেমে ৯১ রান করেন। তবে তার ইনিংসগুলো ছিল না টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরিজ শেষে তাকেও উঠতে হচ্ছে কাঠগড়ায়।

নাঈমকে নিয়ে প্রশ্ন উঠায় চটেছেন ডমিঙ্গো। আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে নাঈম আছেন ২৯ নম্বরে, যা বাংলাদেশি হিসেবে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রেখেছে তাকে। সেটিই তুলে ধরে জবাব দিলেন বাংলাদেশ দলের প্রোটিয়া হেড কোচ।

ডমিঙ্গোর ব্যাখ্যা, ‘নাঈম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে? আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। যশ হেইজেলউড, মিচেল স্টার্ক বিশ্বের সেরা বোলার। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন। তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে।’

 

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি