বালাগঞ্জে সাংবাদিকদের সাথে আ.লীগ মনোনীত প্রার্থী হাবিবের মতবিনিময়
দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের প্রতি আমার আন্তরিকতা রয়েছে। এই আন্তরিকতার ফলে সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনী দ্বারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমি পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছি।’ শুক্রবার সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ বাজারস্থ হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী কার্যালয়ে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি সবসময় প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের সহযোগি হিসেবে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়ে এসময় হাবিবুর রহমান বলেন, বিগত দিনে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশে যুগপযোগী উন্নয়ন করেছে। এই উন্নয়ন বাস্তবায়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বিগত দিনে সিলেট-৩ আসনের সব এলাকায় আমি যথাসাধ্য উন্নয়নের চেষ্টা করেছি। আপনাদের মূল্যবান ভোটে আমি পুনরায় নির্বাচিত হলে এই এলাকাকে মডেল সংসদীয় আসনে রূপান্তরিত করব।’
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা তুহিন মনসুর, হুসাইন আহমদ, উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ্, সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি মো. আব্দুুস শহিদ, এসএম হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমদ রাজিন, কোষাধ্যক্ষ জাগির হোসেন ও সদস্য আবুল কাশেম অফিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন