ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিখোঁজের প্রায় ২২ ঘণ্টার মাথায় চায়না নাগরিকের মরদেহ উদ্ধার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ বিকাল ৫:২৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯নং গণ্ডামারা এলাকায় নির্মাণাধীন কয়লাবিদ্যুৎ কেন্দ্রে কর্মমরত জি কিন কুংওয়েন (৪৮) নামে এক চীনা শ্রমিক নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টার মাথায় আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

এস আলম কোম্পানি ও চায়নার যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চায়না শ্রমিক গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টার মাথায় ওই শ্রমিকের মরদেহ আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে প্রজেক্ট এরিয়ার ভেতর থেকে উদ্ধার করা হয়।

চীনা শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণ্ডামারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা দৈনিক সকালের সময়কে জানান, জি কিন কংওয়েন (৪৮) নামে ওই শ্রমিক গতকাল কাল নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রজেক্ট এরিয়ার ভেতরে জলাশয় থেকে তার মৃৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মৃতদেহের মুখে এবং হাতে কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। জলাশয়ে লাশ পড়ে থাকায় মাছে খাওয়ার ফলে ওই ক্ষতচিহ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান লিটন।

তিনি আরো বলেন, ওই শ্রমিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকা মাউমিং কোম্পানির অধীনে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সিপিপির শ্রমিক। বুধবার সকালে ওই চিনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ কেন্দ্রের এক নিরাপত্তাকর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এরপর তাকে আর কেউ বিদ্যুৎ কেন্দ্রে দেখেননি বলে জানান। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি আমাদের জানানো হয়। আমরাও দীর্ঘক্ষণ তার খোঁজাখুঁজির পর আজকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান লিটন।

এস আই লিটন জলাশয়ে লাশ পাওয়ার কথা বললেও এসএস পাওয়ার প্লান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, পাওয়ার প্লান্টে কাজ করা একজন চীনা নাগরিক গতকাল দুপুর থেকে নিঁখোজ হন। বিষয়টি আমাকে অন্য শ্রমিকরা জানিয়েছেন। অনেক খুঁজে তাকে না পাওয়ায় আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আজ তার মৃতদেহ প্রজেক্ট এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল এ বিষয়ে বাঁশখালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করেছিলেন বলেও জানান ফারুক।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সফিউল কবীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। 

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন