বোদায় সৎ ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন
পঞ্চগড়ের বোদায় সৎ ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই মো.দানেশ (৫৩) নামের এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩০ ডিসেম্বর)দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে।এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের সৎ ভাইকে আটক করেছে পুলিশ।সে নিহত ব্যক্তির ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়,দানেশ জমি তার নামে লিখে ও দখল করে নেয়ায়।দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে।শনিবার দানেশের বাড়িতে যায় আবু বক্কর সিদ্দিক।জমি ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।এতে গুরুতর আহত হয় দানেশ।পরে স্থানীয় ও পরিবারের লোকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে মারা যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক, নিহত ও একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধে এ ঘটনা।ধারালো ছুরি দিয়ে কোপানো হয়েছিল।প্রাথমিক সুরতহাল শেষ হলে লাশ,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন